বন্ধ ঘর থেকে যুবকের মৃতদেহ দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ বন্ধ ঘরের দরজা ভেঙে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সমীর নস্কর(২৪)। ঘটনাটি ঘটে বুধবার সকালে বিষ্ণুপুর থানার গঙ্গারামপুর এলাকায়। পুলিশ এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সমীর নস্কর জীবনতলা থানার লক্ষ্মীনারায়নপুর এলাকার বাসিন্দা। বিষ্ণুপুরে এক বেসরকারি কোম্পানিতে কাজ করত। এর জন্যই সে গঙ্গারামপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকত। তবে কি কারণে যুবক আত্মঘাতী হল তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে।

Post a Comment